মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

আজমপুর এফসি উত্তরার সাথে ১-১ গোলে ড্র মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩, ৬.৫০ পিএম
  • ৩৭৯ Time View
2

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূতে পয়েন্ট টেবিলের তলানীর দল আজমপুর এফসি উত্তরার সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

শনিবার (১৩ মে) বিকাল ৪টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আজমপুর এফসি উত্তরার মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। খেলার শুরুতেই দুই দল আক্রমণাত্মক খেলা শুরু করে। তবে দুই দল বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করলে ১৬ মিনিট বিদেশী খেলোয়াড় রিচার্ড মাতুরানা হুর্তাডো গোল করে আজমপুর এফসিকে ১ গোলে এগিয়ে দেন। তবে আর কোন গোল না হলে ১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মুক্তিযোদ্ধা।

দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় মুক্তিযোদ্ধা। ৫১ মিনিটে বিদেশী খেলোয়াড় ইমানুয়েল উজোচুকউ গোল করে সমতায় ফেরায় মুক্তিযোদ্ধাকে। এর পরের গল্পটা শুধু সহজ সুযোগ নস্টের। ফলে পয়েন্ট টেবিলের তলানীর দল আজমপুর এফসি উত্তরার সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা। তবে খেলা শেষে দুই দলের খোলোয়াড়দের সাথে বাগবিতন্ডার সৃস্টি হলে রেফারী দুই দলের খেলোড়াদের সরিয়ে দেন।

১৫ ম্যাচে ৪ জয়, ৩ ড্র ও ৮ হারে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নাম্বারে মুক্তিযোদ্ধা। আর ১৪ ম্যাচে ৪ ড্র ও ১০ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে অবস্থান করছে আজমপুর ফুটবল ক্লাব উত্তরা (এএফসি উত্তরা)।

        

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION