শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

মুকসুদপুরে এক নারীকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩, ৩.৪০ পিএম
  • ৪৭৩ Time View
132

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে স্মৃতি বাছাড় (৪৬) নামে এক নারীকে হত্যা করে লাশ বাদাম ক্ষেতে ফেলে রাখে দুর্বিত্তরা। গোপালগঞ্জের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিবার(২২ মে) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের শান্তিপুর গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে।  নিহত ওই নারী শান্তিপুর গ্রামের মৃত রঞ্জিত বাছাড়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বিগত তিন মাস আগে বিরোধীয় জমির গাছ কাটাকে কেন্দ্র করে একই এলাকার বাদল শেখের সাথে তার বিরোধ চলে আসছিল।এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। ওই নারীর দায়েরকৃত মামলায় রোববার জামিন নিয়ে রাতেই তাকে হত্যা করে ওই গ্রামের একটি বাদাম ক্ষেতে তার লাশ ফেলে যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহৃ রয়েছে। এর আগেও একবার ওই নারীকে হাত-পা বেঁধে বাড়ি থেকে দূরে ডাঙ্গায় রেখে এসেছিল দুর্বিত্তরা। এ বিষয়েও মামলা চলমান রয়েছে।

এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও ওই কর্মকর্তা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION