মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩, ৬.৩১ পিএম
  • ৪৬২ Time View
6

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.জেড এম পারভেজ সাজ্জাদের নেতৃত্বে  কিশোরগঞ্জ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান। সোমবার (২৯ মে) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাখফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে বঙ্গবন্ধু ভবনের বিশ্রামাগারে রক্ষিত মন্তব্য বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোঃ নূরুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. শেখ মেহেদী হাসান,ট্রেজারার অধ্যাপক মোঃ ইমান আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর  অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারী কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শারমিন রুমি আলম, অর্থ মন্ত্রনালয়ের যুগ্মসচিব হোমায়রা বেগম, ঢাকা ডেন্টাল কলেজের পরিচালক ও কোষাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, বিসিএম প্রিমেক্স সফটওয়ার বাংলাদেশে লিমিটেডে এর এমডি-আই শেখ কবির আহাম্মদসহ অর্ধশতাধিক শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION