মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জ ভেন্যূতে স্বাগতিক মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩, ৭.৩০ পিএম
  • ৩৯৫ Time View
6

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূতে নাইজেরিয়ান খেলোয়াড় পিটার এবিমোবোই’র জোড়া গোলে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এতে মুক্তিযোদ্ধাকে টপকে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠে এলো রহমাতগঞ্জের এই ক্লাবটি।শনিবার (২৭মে) বিকাল চারটায় গোপালগঞ্জ শেখ ফজুলল হক মনি স্টেডিয়ামে মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে আতিথেয়তা দেয় স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। খেলার শুরুতেই আক্রমন-পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু করে দুই দল। খেলার ২৬ মিনিটে নাইজেরিয়ান খেলোয়াড় পিটার এবিমোবোই গোল করে রহমতগঞ্জকে এগিয়ে দেন। তবে ৩৭ মিনিটে ইমানুয়েল উজোচুকউ গোল করে মুক্তিযোদ্ধাকে সমতায় এনে বিরতিতে যায়।খেলার দ্বিতীয়ার্ধে গোলের জন্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় দুই দল। খেলার ৬৫ মিনিটে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে রহমতগঞ্জকে ২-১ গোলে এগিয়ে দেন। গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়িয়ে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় ২-১ গোলের পারাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় মুক্তিযোদ্ধাকে। এ পরাজয়ের ফলে নিজের অষ্টম স্থান রহমতগঞ্জ ছেড়ে দিয়ে ১০ম স্থানে নেমে যেতে হয়েছে মুক্তিযোদ্ধাকে।১৬ ম্যাচে ৪ জয়, ৫ ড্র এর সাথে ৭ হারে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ম স্থানে রহমতগঞ্জ। আর এক ম্যাচ বেশি খেলে ১৭ ম্যাচে ৪ জয়, ৩ ড্র আর ১০ হারে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ম স্থানে মুক্তিযোদ্ধা।

 

        

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION