মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শামুকের খোঁজে বিলজুড়ে মানুষ, নিঃশেষের পথে জলজ জীববৈচিত্র্য|সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী গোপালগঞ্জে ৩ লাখ ৩১ হাজার ৭৬৭ পরিবার পাবে ফ্যামিলি কার্ড উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী আইসিসিবিতে এক ছাদের নিচে গাড়ির বিশাল সমাহার ইউনুস গং এর ফাঁসি চাই লেখা পোস্টার লাগানোর অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

গোপালগঞ্জে ১৬৪ রোগী পেল প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ২.০৪ পিএম
  • ৫০৮ Time View
166

কালের খবরঃ

গোপালগঞ্জে ক্যান্সার সহ ৬ জটিল রোগে আক্রান্তরা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা সহায়তার ৮২ লাখ টাকার চেক।

মঙ্গলবার (১৬ মে)  দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।

সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশীদের  সভাপতিত্ব চেক বিতরণ অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী-পরিচালক জুলফিকার আলী, প্রতিবন্ধী  সেবা ও  সহায্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আনিসুজ্জামান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান  ২০২২-২০২৩ অর্থ বছরের (২য় কিস্তির) ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত  গোপালগঞ্জ জেলার ১৬৪ জন রোগীর প্রত্যেকে ৫০ হাজার টাকা  করে ৮২ লাখ টাকার চেক বিতরণ করেন।

সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশীদ বলেন,  ক্যান্সার সহ ৬ জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার  এই উদ্যোগ গ্রহন করেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সমজসেবা অধিদপ্তরের আওতায় আমরা এই টাকা বিতরণ করছি। প্রধানমন্ত্রী শেখ হসিনার এককালীন  আর্থিক সহায়তার চেক পেয়ে রোগীরা উপকৃত হচ্ছেন।

জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশু ইরতিজা ইসলামের পিতা আলীমুল ইসলাম বলেন, এই সংকটের মুহুর্তে ৫০ হাজার টাকার পেয়ে আমার ৫০ লাখ টাকার উপকার হয়েছে। সন্তনের জীবন বাঁচাতে এই টাকা ব্যয় করতে পারব। নগদ অর্থদিয়ে পাশে দাড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION