রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

হনুমান পূজা উপলক্ষে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক যাত্রাপালা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৫.৩৩ পিএম
  • ১০৮৬ Time View
171

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল ছয়দিন ব্যাপী ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ  তার বাড়িতে হনুমান পূজা উপলক্ষে এসব উৎসবের আয়োজন করে।বৃহস্পতিবার (৬ এপ্রিল) উপজেলার কান্দি সার্বজনীন হনুমান মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়। পরে শনিবার (৮ এপ্রিল) রাতে সামাজিক যাত্রাপালা নিহত গোলাপ এবং রবিবার (৯ এপ্রিল) রাতে ধর্মীয় যাত্রাপালা কৃষ্ণহারা বৃন্দাবন  মঞ্চস্থ হয়। সাতক্ষীরা জেলার রাধা কৃষ্ণ নাট্য শিল্পীরা যাত্রা পরিবেশন করেন।এছাড়া সোমবার, মঙ্গলবার ও বুধবার রাতে একক ও দলীয়  সংগীত ও নৃত্য  প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। নাচে গানে মন্ডপস্থল মাতিয়ে তোলে শিল্পীরা। বিরাজ করে আনন্দ ও উচ্ছাস।

প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় নৃত্যে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট গ্রামের মা বাংলা গ্রুপ প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ, গোপালগঞ্জ শহরের নিশান গ্রুপ দ্বিতীয় স্থান অধিকার করে ৩২ ইঞ্চি স্মার্ট টলিভিশন ও তৃতীয় স্থান অধিকার করে মধুমতি ঢেউ গ্রুপ। এদেরকে একটি  এন্ড্রোয়েট মাবাইল ফোন দেয়া হয়।  এছাড়া অনুষ্ঠানে একক নৃত্য ও সংগীতের জন্য মাবাইল ফোনসহ বিভিন্ন ধরনের পুরষ্কার তুলে দেন আয়োজক কান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ,কোটালীপাড়ার শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দিলীপ কুমার ভাবুকসহ  অতিথিবৃন্দ।উল্লেখ্য গত বৃহস্পতিবার হনুমান  পূজা উপলক্ষে  বর্ণাঢ্য শোভাযাত্রবের করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION