শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

সংবাদ সম্মেলন ডেকে তোপের মুখে পড়লেন হাসপাতাল প্রশাসন

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৬.০৮ পিএম
  • ৫৩৬ Time View
157

কালের খবরঃ

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল সার্টিফিকেট বাণিজ্যের পক্ষে-বিপক্ষে কর্মসূচি পালন করলেন ভূক্তভোগী ও হাসপাতাল প্রশাসন।রবিবার (২ এপ্রিল)সকালে অভিযুক্ত চিকিৎসকরা সংবাদ সম্মেলনে প্রশ্নত্তোর পর্বে সাংবাদিকদের তোপের মূখে পড়েন। হাসপাতালের কনফারেন্স রুমে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে লিখিত বক্তব্যে হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক বলেন, গত শনিবার তিনি সহ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ  ফারুক আহমেদ, ডাঃ শ্যামল চন্দ্র বাড়ৈ, ডাঃ হিটলার বিশ্বাসসহ হাসপাতালের ওয়ার্ড মাস্টার এবং কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে লাগামহীন দুর্ণীতি ও সার্টিফিকেট বানিজ্যের প্রতিবাদে ভূক্তভোগীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।

তারই প্রতিবাদ জানাতে হাসপাতাল প্রশাসন রবিবার সকালে সংবাদ সম্মেলন ডাকে। সেখানে অভিযুক্ত ডাক্তার ও কর্মচারীদের পক্ষে সাফাই গাইতে গিয়ে সাংবাদিকদের তোপের মূখে পড়েন সংবাদ সম্মেলন ডাকা চিকিৎসকেরা ।এ সময় সভায় উপস্থিত থাকা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক ওই সব চিকিৎসক ও কর্মচারীদের নামে অভিযোগের পাহাড় তুলে ধরেন। এক পর্যায়ে সহকারি পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আগামী এক সপ্তাহের মধ্যে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুক আহমেদকে এই হাসপাতাল থেকে অপসারণসহ এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বস্ত করেন।

সহকারি পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক আরো বলেন, মানববন্ধনকারীরা যে অভিযোগ করেছে, সেটি হলো একটি দালাল চক্র দীর্ঘদিন যাবৎ ভুয়া চিকিৎসা সনদ দিয়ে সাধারন মানুষকে হয়রানি করছে। এ কাজে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হচ্ছে।

ভূক্তভোগীরা ৩০ মার্চ মানববন্ধনে অভিযোগ করে আরো বলেন, হাসপাতালের পয়ঃপ্রণালী পরিস্কার পরিচ্ছন্ন সহ অন্যান্য কাজ না করে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ, কোটি কোটি টাকার যন্ত্রপাতি কেনা হলেও তা আদৌ চালু হয়নি। যে সকল মেশিনপত্র রয়েছে তাও অকেজো। সাধারন মানুষ বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা, খুলনা, বরিশাল যেতে বাধ্য হচ্ছে। হাসপাতাল থেকে সরকার কর্তৃক বরাদ্দকৃত ওষুধ সঠিকভাবে জনগন পাচ্ছে না বলেও অভিযোগ করেন।   আমাদের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে তা সঠিক নয়। বরংলোকবল কম থাকা সত্তেও আমরা জনগনকে সেবা দেয়ার চেষ্টা করে থাকি।সংবাদ সম্মেলনে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের পরিচালক ডাঃ মনোয়ার হোসেন, অধ্যক্ষ ডাঃ মো. জাকির হোসেন, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ হুমায়ুন কবির, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুক আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION