বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণ চেস্টাকারী ল্যাব অপারেটর ও প্রধান শিক্ষকের বিচারের দাবীতে বিক্ষোভ একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২

মুকসুদপুরে প্রেমের সম্পর্কে বিয়ে! ৪৯ দিন পর গৃহবধুর রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ২.৫৬ পিএম
  • ৩৩৫ Time View
12

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ভালবেসে বিয়ে করার ৪৯ দিন পর কলেজ ছাত্রী শান্তা ইসলাম (২২) এর মৃত্যু নিয়ে ধ্রুমজালের সৃষ্টি হয়েছে। এটা কি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ এপ্রিল) রাতে মুকসুদপুর উপজেলার ভাকুড়ী গ্রামে। এ ঘটনায় মৃতের বাবা মোঃ ওহিদ ফকির বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানাগেছে, মুকসুদপুর উপজেলার ভাকুড়ী গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াজুল ইসলামের সাথে একই উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ ওহিদ ফকিরের মেয়ে শান্তা ইসলামের সাথে প্রেমের সম্পর্ক হয় অষ্টম শ্রেনীতে পড়ার সময়। দীর্ঘ ৭ বছর প্রেমের পর চলতি বছরের ১০ ফেব্রুয়ারী পারিবারিকভাবে বিয়ে হয়। শান্তা ইসলাম সরকারি বঙ্গবন্ধু কলেজে অনার্স ২য় বর্ষের ছাত্রী। ছেলে রিয়াজুল ইসলাম মাদারীপুর জেলার শিবচর পল্লী বিদ্যুতে চাকরী করেন।

বিয়ের পর থেকে শান্তা শ্বশুর বাড়ীতে বসবাস করে আসছিল। গত বুধবার (১৯ এপ্রিল) রিয়াজুল ছুটিতে বাড়ীতে আসেন। গতকাল ইফতারী করার পর শান্তা গলায় ফাঁস দেয় বলে শান্তার স্বামী রিয়াজুল তার শ্বশুর বাড়ীর লোকজনদের কাছে মুঠো ফোনে  জানায়।

শান্তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

পরিবারের অভিযোগ শান্তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে শ্বশুড়বাড়ীর লোকজন।

এব্যাপারে শান্তার স্বামী রিয়াজুল ইসলামের মুঠোফোনে (০১৭৬২-১৯১৪৩০) ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

মামলার তদন্ত কর্মকর্তা মুকসুদপুর থানার এস.আই সজিব জনান, ময়না তদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে এটা কি আত্মহত্যা না হত্যা এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION