বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বঙ্গবন্ধুর সমাধিসৌধে কোটালীপাড়া পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ২.১৩ পিএম
  • ৫১৩ Time View
155

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা ও কাউন্সিলরবৃন্দ।

শনিবার (৮ এপ্রিল) নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা কাউন্সিলর মিজানুর রহমান, হুমায়ুন কবির, আজগর আলী, রকিবুল হাসান, আশরাফুজ্জামান ঝন্টু, সঞ্জয় কুমার মজুমদার, মোঃ জয়নাল মিয়া, মোঃ ফিরোজ শেখ, মোঃ কামাল দাড়িয়া এবং সংরক্ষিত কাউন্সিলর মহসিনা খানম, রোকেয়া বেগম ও মারুফা বেগমকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫আগস্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আস্থা বা বিশ্বাস রেখে আমাকে নৌকা প্রতীক দিয়েছেন আমি জীবন দিয়ে হলেও তার সে আস্থা বা বিশ্বাসের অমর্যাদা করবো না। আমি কোটালীপাড়া পৌরসভাকে একটি দূর্নীতিমুক্ত আধুনিক স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য আমি পৌরবাসীর সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্যঃ গত ২০মার্চ কোটালীপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়ার রহমান হাজরা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION