রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর নির্বাচনী এলাকায় ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ২.৩৩ পিএম
  • ৪৩৭ Time View
86

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।রবিবার (১৬ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাড়ে ১৪ হাজার দুঃস্থ মানুষের মাঝে শেখ হেলাল উদ্দিন এমপি প্রধানমন্ত্রীর পক্ষে এসব শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করেন।এ সময় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারি-২ গাজী হাফিজুর রহমান লেকু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এম.বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের,সাধারন সম্পাদক মো.বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারন সম্পাদক আয়নার হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে নেতৃবৃন্দ জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION