শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

গোপালগঞ্জে সরকারি জমিতে পুকুর খননেন অপরাধে জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ৭.১৪ পিএম
  • ৬৫৭ Time View
36

কালের খবরঃ

গোপালগঞ্জে সরকারি জমিতে পুকুর তৈরী ও মাটি বিক্রির অপরাধে ধ্রুব বিশ্বাস নামে এক ব্যক্তিকে এক লক্ষটাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৩০ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামে এমবিআর চ্যানেলের সরকারী জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে পুকুর খননের দায়ে  তাকে জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মামুন খান।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মামুন খান বলেন, সাতপাড় ইউনিয়নের টেকেরহাট-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন মাদারীপুর বিলরুট চ্যানেলের পাশে অবৈধভাবে সরকারি জমির মাটি কেটে পুকুর তৈরির অপরাধে ধ্রুব বিশ্বাসকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারার অপরাধে একই আইনের ১৫ (১) ধারায় এক লক্ষ টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এসময় গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরীফ উদ্দিন, সড়ক বিভাগের কর্মকর্তাগন সাতপাড় ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION