রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

কোটালীপাড়ায় পূবালী ব্যাংকের ১৫০ তম উপ শাখার উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৪.৪৮ পিএম
  • ৪২৮ Time View
71

কোটালীপাড়া প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুণ্যভূমি গোপালগঞ্জের কোটালীপাড়ায় পূবালী ব্যাংক লিমিটেডের ১৫০ তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর  ১২ টায়  প্রধান অতিথি  ব্যাংকের ফরিদপুর অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমান সরদার  অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে এই শাখার উদ্বোধন করেন।কোটালীপাড়া উপজেলা সদরের ঘাঘর বাজারের হাজী তৈয়াব আলী  দাঁড়িয়া সুপার মার্কেটে পূবালী ব্যাংকের ওই উপ-শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা।

পূবালী ব্যাংক গোপালগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কোটালীপাড়া উপ শাখার ব্যবস্থাপক মোস্তাক খোন্দকার, কোটালীপাড়া বণিক সমিতির সভাপতি ইউসুফ দাড়িয়া, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, কোটালীপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুজ্জামান ঝন্টু সহ আরো অনেকে বক্তব্য রাখেন।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা কোটালীপাড়ায় পূবালী ব্যাংকের উপ শাখা উদ্বোধন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION