রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা দিলেন জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৫.৫৯ পিএম
  • ৪৫৭ Time View
97

কালের খবরঃ

অগ্নিকান্ডের দুই দিনের মাথায় গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর বাজারে ক্ষতিগ্রস্থ ঘরমালিক ও ভাড়াটিয়া ব্যবসায়ীদের সহায়তা করা হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্থ ২৫জন দোকানঘর মালিক ও ২০জন ভাড়াটিয়া দোকানীদের হাতে সাহায্যের ৩ লক্ষ ৭৫ হাজার টাকার চেক, ৭৫ বান্ডিল ঢেউটিন ও খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ক্ষতিগ্রস্থ প্রত্যেক দোকান মালিকের হাতে তিন বান্ডিল ঢেউটিন, নগদ ৯ হাজার টাকা, ১০কেজি চাল, ১লিটার তেল, ১কেজি লবন, ১কেজি ডাল, ১কেজি চিনি, ১০০গ্রাম শুকনা মরিচের গুড়া, ২০০ গ্রাম হলুদ ও ১০০গ্রাম ধনিয়ার গুড়ার একটি খাদ্য সহায়তা প্যাকেট তুলে দেন। আর ভাড়াটিয়া দোকানীর প্রত্যেককে দেন নগদ সাড়ে ৭হাজার টাকা ও সমপরিমান একটি খাদ্য সহায়তা প্যাকেট।

ত্রাণ ও সহায়তা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, ডিডিএলজি মোঃ আজাহারুল ইসলাম, ডিআরআরও আশরাফুল হকসহ স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা। বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, অগ্নিকান্ড বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে হয়েছে নাকি নাশকতা সেটি তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি কঠন করা হয়েছে। আগামী ৪দিনে মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা যাতে ঘুরে দাড়াতে পারেন সেজন্য ব্যাংক লোনের প্রয়োজন হলে আমারা তাদের সহায়তা করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION