মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

কৃষকদের নিন্মমানের বীজ সরবরাহ করলে লাইসেন্স বালিত -কৃষি সচিব

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৬.৪৭ পিএম
  • ৪২৭ Time View
4

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

কৃষকদের বীজ সংরক্ষণের আহবান জানিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বলেছেন, পরবর্তী বছরের জন্য বীজ সংরক্ষণ করবেন, যাতে অন্য কারো কাছে যেতে না হয়। বিআরডিসি যে গমের বীজ দিয়েছে তা অঙ্কুরিত হয়নি এমন অভিযোগ উঠেছে। পরবর্তীতে এমন কোন ঘটনা ঘটলে কেউ ছাড় পাবে না। যেসব ডিলার এসব নিন্মমানের বীজ দিয়েছে তাদের লাইসেন্স বালিত করা হবে। তারা কৃষি মন্ত্রণালয়ের সাথে কাজ করতে পারবে না।

শনিবার (২৯এপ্রিল) ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাঠ পর্যায়ে খামারি মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাই ও বঙ্গবন্ধু ধান-১০০ এর প্রদর্শনী ট্রায়ালের মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব আরো বলেন, কৃষি একটি পবিত্র জাগয়া। কৃষিতে কোন দুই নাম্বারি চলবে না। যুদ্ধের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার কিনেছে। ৩৫০ ডলারের সার ১১৫০ ডলার দিয়ে কিনতে হয়েছে। তারপরেও আমরা সারের দাম বাড়াইনি। জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ঋণ কিছুটা শোধ করার জন্য বঙ্গবন্ধু-১০০ নামে ধানের নাম রেখেছি। এই ধান জিংক সম্মৃদ্ধ। এই ধানের ভাত খেলে পুষ্টি চাহিদা পূরণ হবে।

এরআগে, কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে ক্রপ জোনিং প্রকল্প, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও ধান গবেষণা ইনিস্টিটিউট এ মাঠ দিবসের আয়োজন করে। মাঠ দিবসে সভাপতিত্বে করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। এ মাঠ দিবসে স্থানীয় কৃষি কর্মকর্তাসহ কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন। পরে কৃষি মন্ত্রণালযের সচিব ওয়াহিদা আক্তার মাঠ পরিদর্শন করেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION