শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

বিপিএল-ফুটবলে মুক্তিযোদ্ধাকে ৬-১ গোলের উড়িয়ে দিয়েছে মোহামেডান

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৭.২৫ পিএম
  • ৪৭২ Time View
120

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে অধিনায়ক সুলমান দিয়াবাতের হ্যাট্রিকে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৬-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে মোহামেডান স্পোটিং ক্লাব।শনিবার (৮ এপ্রিল) বিকাল সোয়া তিনটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি ষ্টেডিয়ামে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মুখোমুখি হয় মোহামেডান স্পোটিং ক্লাব। খেলার শুরুতেই দুই দল আক্রমণাত্মক খেলা শুরু করে। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মুক্তিযোদ্ধকে। প্রথমার্ধের ৮ মিনিটে জিমি ডিজিঙ্গাই গোল করে মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন। এর পরের গল্পটা শুধু সাদা-কালো জার্সিধারীদের। গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় মোহামেডান। ২২ মিনিটে অধিনায়ক সুলমান দিয়াবাত গোল করে মোহামেডানকে সমতায় আনেন। ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে মোহামেডানকে ২-১ গোলে এগিয়ে দেন সুলমান দিয়াবাত। মুজাফফর মুজাফ্ফারভ গোল করলে মোহামেডান ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মুক্তিযোদ্ধা আক্রমণের ধার বাড়ালে উল্টো ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করার পাশাপশি মোহামেডানকে ৪-১ গোলে এগিয়ে দেন সুলমান দিয়াবাত । ৬৯ মিনিটে সানডে চুকুয়ামাকা এমানুয়েল গোল করে দলকে ৫-১ এগিয়ে এগিয়ে দেন। ৮৪ মিনিটে সাজ্জাত হোসেন গোল করলে ৬-১ গোলে এগিয়ে যায় মোহামেডান। তবে বাকী সময়ে আর কোন গোল না হওয়ায় মুক্তিযোদ্ধাকে ৬-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে মাঠ ছাড়ে সাদাকালো জার্সিধারীরা।

এ খেলা শেষে ১১ খেলায় ৪ জয়, ৩ ড্র ও ৪ পরাজয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নাম্বারে মোহামেডান আর সমান খেলায় ৩ জয়, এক ড্র ও ৭ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নাম্বারে মুক্তিযোদ্ধা।

        

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION