রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে ঢাকা আবাহনীকে ১-০ গোলে রুখে দিয়েছে মুক্তিযোদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৬.৩২ পিএম
  • ৪৪৫ Time View
46

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে শক্তিশালী ঢাকা আবাহনী লিমিটেডকে ১-০ গোলে রুখে দিয়েছে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

শুক্রবার ( ২৮ এপ্রিল) বিকাল পৌনে চারটায় (৩টা ৪৫ মিনিট) গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শক্তিশালী ঢাকা আবাহনীর মুখোমুখি হয় স্বাগতিক মুক্তিযোদ্ধা। প্রথমার্ধের শুরুতেই আক্রমণাত্মক খেলা শুরু করে দু’দল। কিন্তু সহজ সুযোগ নষ্ট করার প্রতিযোগীতায় নামে দু’দলের খেলোয়াড়রা। হাফ ডজনেরও বেশি সহজ সুযোগ নষ্ট করায় গোল শূণ্য থেকে বিরতিতে যায় দু’দল।

খেলার দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমলের মধ্যে দিয়ে খেলা শুরু করে। কিন্তু প্রথমার্ধের মত এ অর্ধেও হাফ ডজনেরও বেশি সহজ সুযোগ নষ্ট করে দু’দলের খেলোয়াড়রা। ফলে গোল বঞ্চিত থাকতে হয় দু’দলকে। তবে খেলার অতিরিক্ত সময়ে নাইজেরিয়ান স্ট্রাইকার এমানুয়েল উজোচুকউ গোল করে মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে এগিয়ে দেন। তবে আর কোন গোল না হওয়ায় ঢাকা আবাহনীকে ১-০ গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা।১৩ ম্যাচে ৮ জয়, ৩ ড্র ও ২ পরাজয়ে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী থাকলেও সমান সংখ্যক ম্যাচে ৪ জয়, ২ ড্র ও ৭ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থান থেকে অষ্টম স্থানে উঠে এসেছে মুক্তিযোদ্ধা।         

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION