মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা মুকসুদপুরে ইজিবাইক চাপায় এক শিশু নিহত মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু তেল মজুদের অপরাধে মুকসুদপুরে ব্যবসায়ীকে অর্থদন্ড খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি

টুঙ্গিপাড়ায় ৯০০ দরিদ্র মানুষ পেল সেনাবাহিনীর ঈদ উপহার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ২.১৪ পিএম
  • ৪৩৯ Time View
52

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৯০০ দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে থাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার জি.টি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোরের মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯শ মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন।সেনাবাহিনীর ঈদ উপহার প্যাকেটের মধ্য ছিল পোলাওর চাল, সাধারণ চাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল এবং তেল।

এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, লেঃ কর্নেল মোজাম্মেল হক, পাটগাতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদ, ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ, আওয়ামী নেতা জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, জাতির পিতার স্মৃতিধন্য বিদ্যালয়ে এসে সেনাপ্রধানের পক্ষে উপজেলার ৯শ মানুষের মাঝে ঈদ উপহার তুলে দিতে পেরেছি। আশা করি এই ঈদ উপহারের মাধ্যমে মানুষের ঈদ আরো ভালো কাটবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION