মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয় গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের ইন্তেকাল গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

দূর্গাপুর ইউ.পি নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ২০

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১২.২৬ পিএম
  • ৩৬৪ Time View
19

কালের খবরঃ

গোপালগঞ্জে নবনির্বাচিত মেম্বার ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।আহদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ কংশুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয়রা জানিয়েছেন, পহেলা রমজান ১নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী কাবুল শেখের সমর্থক সাজিম ইমরানকে মারপিট করে বিজয়ী মেম্বার জাহিদ শিকদারের সমর্থক সুজনসহ একদল লোক।এরই সূত্র ধরে সোমবার (৩ এপ্রিল) সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে মঙ্গলবার দুপুরে পরাজিত মেম্বার প্রার্থী কাবুল ও তার ভাইদের ৪টি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়।এ ঘটনার জের ধরে বিকেলে উভয় পক্ষ ঢাল-সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।এ সংঘর্ষে নারীসহ আহত হয় কমপক্ষে ২০ জন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন পক্ষই অভিযোগ করেনি। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।উল্লেখ্য, গত ২০ মার্চ গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন সহ ৬টি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION