শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীর টিসি! কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধি দল। টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে মন্তব্যের জেরে দায়িত্ব হারালেন সচিব শ্রমিক আন্দোলনে অর্থের জোগানদাতা সন্দেহে সাবেক মন্ত্রী-এমপিদের হিসাব জব্দ হামের টিকা কেনা ও বিতরণে ব্যর্থতা: ইউনূস সরকারের দায়ের তদন্ত শুরু অনুমোদনহীন প্ল্যান্টে ক্রুড পরিশোধনের উদ্যোগ, বিপাকে জ্বালানি খাত? ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউর ৩-০ গোলের জয়ে ড্যাফোডিলের শিরোপা, শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

গোপালগঞ্জে বাস চাপায় প্রাণ গেল কলেজ ছাত্রের

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৫.৪৬ পিএম
  • ৮৪৬ Time View
825

কালের খবরঃ

গোপালগঞ্জে দ্রুতগামী বাসের থাক্কায় সুদ্বীপ্ত বিশ্বাস (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।রবিবার (২ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলায় এ দূর্ঘটনা ঘটে।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ মাসুদ জানিয়েছেন, মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ী কলেজ ছাত্র সুদ্বীপ্ত বিশ্বাসকে চাপা দেয়।এতে ঘটনাস্থলে সে নিহত হয়।

পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।নিহত কলেজ ছাত্র খুলনার তেরখাদা উপজেলার সাচিয়াদহ গ্রামের সুব্রত বিশ্বাসের ছেলে। সে শহরের হাজী লালমিয়া সিটি বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION