মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয় গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের ইন্তেকাল গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

কোটালীপাড়ায় সূর্যমূখীর প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ১.০৩ পিএম
  • ৩৮৪ Time View
21

কোটালীপাড়া প্রতিনিধিঃ

তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি এবং ভোজ্য তেলের আমদানী কমানোর লক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় তেলবীজ সূর্যমূখী  প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার নিতাই বাজারে অবস্থিত গার্ডেন অফ ইডেনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দুইশত কৃষক নিয়ে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ

অফিসার কৃষিবিদ দেবাশীষ দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি অফিসার বিজন বিহারী দত্ত। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের চাষাবাদ নিয়ে সময়োপযোগী বিভিন্ন পরামর্শ প্রদান করেন উপ সহকারী কৃষি অফিসার রমেন্দ্র নাথ হালদার, স্বপন মহালদার, মনি হালদার, বিপুল চন্দ্র বাড়ৈ, বিকাশ সরকার, দীনেশ জয়ধর, প্রশান্ত সরকার,পার্থ প্রতীম বৈদ্য। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে।উল্লেখ্য যে, চলতি মৌসুমে কোটালীপাড়া উপজেলায় প্রায় ১৫ হেক্টর জমিতে সূর্যমূখী ফুলের আবাদ করা হয়েছে যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ টন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION