মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইক চালকের

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ১১.৩৩ এএম
  • ৩৫০ Time View
11

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মিরাজ শেখ(৫৫)নামে এক ব্যাটারী চালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন।বুধবার(১২ এপ্রিল) সকাল পৌঁনে ৮ টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার লেভেল ক্রসিং-এ দুর্ঘটনা ঘটে।নিহত মিরাজ শেখ একই উপজেলার মহেশপুর ইউনিয়নের চরপদ্মবিলা গ্রামের ধলা মিয়া শেখের ছেলে।কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম জানিয়েছেন, গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সাথে ব্যাটারী চালিত ইজিবাইকের ধাক্কা লাগে। মিরাজ শেখ ইজি বাইক নিয়ে ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে পদ্মবিলা বাড়িতে যাচ্ছিলেন।পথিমধ্যে ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা লাগে।এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মিরাজ শেখ ঘটনাস্থলেই নিহত হন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।লাশ রেলওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION