শনিবার, ২৩ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু মাদারীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের জন্য মতবিনিময় সভা কোটালীপাড়ায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জের চলমান প্রকল্পের কোন কাজ বন্ধ হবে না- এমপি ডাঃ কে.এম বাবর ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গোপালগঞ্জে সোনালীস্বপ্ন একাডেমি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে পালন করলো মৌসুমী উৎসব গোপালগঞ্জে চাকরি ও কার্ড দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গোপালগঞ্জে রিক্সা চুরির অভিযোগে রিক্সা চালককে হত্যার অভিযোগ গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মুকসুদপুরে বজ্রপাতে এক কিশোর নিহত, ভাই আহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৭.০৫ পিএম
  • ৪৫০ Time View
100

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে জমিতি কলাই তুলতে গিয়ে বজ্রপাতে ফোরকান শেখ (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ সময় তার ভাই রাইয়ান শেখ (৬) গুরুতর আহত হয়। তাকে আহতাবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।হতাহতরা শেখ আমিরুজ্জামানের দুই ছেলে। নিহত ফোরকান শেখ স্থানীয় একটি মাদ্রাসার হেফজা বিভাগের ছাত্র।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, সকালে দুই ভাই বাড়ীর পাশে জমিতে কলাই তুলতে যায়। এ সময় হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে মাদ্রাসা ছাত্র ফোরকান শেখ এবং তার ভাই রাইয়ান শেখ গুরুতর আহত হয়। পরে স্বজন এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ফোরকানকে মৃত ঘোষণা করেন এবং রাইয়ানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION