সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের টিকাদান ব্যর্থতাতেই হামের প্রাদুর্ভাব- ড. জিয়াউদ্দিন হায়দার কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

মুকসুদপুরে অগ্নিকান্ডে পাঁচটি দোকান ভষ্মিভূত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ২.৪৫ পিএম
  • ৫৫৮ Time View
186

মুকসুদপুর প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকান্ডে  ৫টি দোকান ঘর সম্পূর্ন পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।বৃহস্পতিবার (৩০ মার্চ) গভীর রাতে উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামে রাস্তার পাশের দোকান-ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে টেকেরহাট- গোহালা সড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী নামক স্থানে শহিদুল আলম মিন্টুর একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকান ঘরে ছড়িয়ে পড়ে।পরে খবর পেয়ে রাজৈর উপজেলার খালিয়া ও তাতীকান্দা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় শহিদুল আলম মিন্টুর ভাড়া দেয়া ফার্নিচার ও মুদি দোকানসহ ৫ টি দোকান ঘর সম্পূর্ন পুড়ে যায়।রাজৈর উপজেলার খালিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার সোহরাব হোসেন জানায়, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অনেক চেস্টা করে আগুন নিয়ন্ত্রনে আনি। এ অগ্নিকান্ডে ৫টি দোকান ঘর সম্পূর্ন ভষ্মিভূত হয়েছে। তবে ক্ষক্ষতির পরিমান এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION