বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে মন্তব্যের জেরে দায়িত্ব হারালেন সচিব শ্রমিক আন্দোলনে অর্থের জোগানদাতা সন্দেহে সাবেক মন্ত্রী-এমপিদের হিসাব জব্দ হামের টিকা কেনা ও বিতরণে ব্যর্থতা: ইউনূস সরকারের দায়ের তদন্ত শুরু অনুমোদনহীন প্ল্যান্টে ক্রুড পরিশোধনের উদ্যোগ, বিপাকে জ্বালানি খাত? ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউর ৩-০ গোলের জয়ে ড্যাফোডিলের শিরোপা, শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন উত্তর কোরিয়ার হ্যাকারদের টার্গেট বাইন্যান্স, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদক নির্মূলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে শিক্ষক কালিপদ মন্ডলের ২১তম মৃত্যুবার্ষিকী

ভ্যান চুরি করলো দুই লাখ টাকার মোটর সাইকেলে এসে

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৬.৩৯ পিএম
  • ৪৯২ Time View
151

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

দুই লাখ বিশ হাজার টাকার মোটর সাইকেল চড়ে এসে কাঁচামাল ব্যবসায়ীর ভ্যান চুরি করেছে এক যুবক। পরে এসে মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় সিসিটিভি ফুটেজ দেখে সেই যুবককে আটক করেছে স্থানীয় জনগন।

শনিবার (১১ মার্চ) রাতে এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে। পরে সেই যুবককে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়। আটক যুবক রাজু হাওলাদার (১৯) বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে।

পাটগাতী বাজার বনিক সমিতি সুত্রে জানা যায়, চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের কৃষ্ণপদ মন্ডল ব্যাটারিচালিত ভ্যানে কাঁচামাল নিয়ে এসে পাটগাতী বাজারে ব্যবসা করেন। শনিবার দুপুরে রাস্তার পাশে ভ্যানটি রেখে বেচাকেনা শুরু করেন। বেচাকেনা শেষ করে রাত ৮ টার দিকে সেখানে গিয়ে দেখেন তার ভ্যানটি নেই। পরে পাটগাতী বাজার বনিক সমিতিকে বিষয়টি জানালে তারা সিসিটিভি পর্যবেক্ষণ করে দেখেন ভ্যানটি এক যুবক চুরি করেছে।

সিসিটিভিতে দেখা যায়, শনিবার সন্ধার আগে রাজু নামের ঐ যুবক এপাচি আরটিআর ১৬০-4V মডেলের একটি মোটর সাইকেলে চড়ে বাজারে আসেন। মোটর সাইকেলটি রাস্তার পাশে থামিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। একসময় সেই ভ্যানে উপর বসে মোবাইলে কথা বলতে থাকেন ও হটাৎ ভ্যানটি চালিয়ে বাজার থেকে চলে যায়। পরে সিসিটিভি দেখে চোর সনাক্ত করা হলে অনেক সময় পরে সেই যুবক মোটর সাইকেল নিতে আসে। তখন স্থানীয় জনতা তাকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

কাঁচামাল ব্যবসায়ী কৃষ্ণ মন্ডল বলেন, প্রতি শনি ও মঙ্গলবার টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে বসা হাঁটে ভ্যানে করে কাঁচামাল নিয়ে এসে বেচাকেনা করি। বেচাকেনা শেষে গিয়ে দেখি আমার ভ্যান টি নেই। পরে সিসিটিভি দেখে চোরকে শনাক্ত করা হয়। ঘন্টাখানেক পরে চোর তার মোটরসাইকেল নিতে আসলে তাকে আটক করে মারধর করে পুলিশে দেয়া হয়। তবে এখনো ভ্যানটি ফেরত পাইনি।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) আবুল মুনসুর বলেন, এঘটনায় ভুক্তভোগী কৃষ্ণ মন্ডল থানায় কোন অভিযোগ দেয়নি। তবে চোরকে রাতে থানায় নিয়ে আসার পর রবিবার (১২ মার্চ) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION