রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩, ১.২৬ পিএম
  • ৪৯৬ Time View
73

কালের খবরঃ

গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১মার্চ) এ উপলক্ষে এক বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

সকালে শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার সেখানেই শেষ হয়। পরে বেলুন উড়িয়ে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোছাঃ নাজমুন্নাহার,অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

দেড়শতাধিক প্রতিযোগী শিক্ষার্থীরা দৌড়,লাফঝাপসহ  ২৬টি  ইভেন্টে অংশগ্রহণ করে। পরে বিকেলে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।সেখানে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশ নেয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION