রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

গত বছর অনেক ভাল হজ্বের ব্যবস্থাপনা হয়েছে-ধর্ম প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৬.৫৩ পিএম
  • ৪৪০ Time View
97

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি বলেছেন, গত বছর হজ্বের ব্যাপারে সাংবাদিকরা মন্দ কিছুই বলেনি, তাই আমরা বলতে পারি গত বছর অনেক ভাল হজ্বের ব্যবস্থাপনা হয়েছে। যারা হজ্ব করেছেন তারা বলেছেন, গত বছরের মত হজ্ব অতীতে হয়নি। জানি না এ বছর কি হবে, তবে গত বছরের মত করতে পারলে সম্মানের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যবো।

বুধবার (৮ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।রমজানের সময় দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরো বলেন, এটি বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। তবে রোজা বা পূজা আসলে দাম না বাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারপরেও কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন সময় চান্স খুঁজে নেন এবং দ্রব্যেমূল্য বৃদ্ধি করে। প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে কাজ করছেন বলেও জানান তিনি।

এর আগে ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION