শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি কাশিয়ানীতে ৩০ বোতল মাদকসহ একজন আটক মানুষের জীবন ও সম্পদের মর্যাদা রক্ষায় ইসলামের নির্দেশ ব্যবসা যেন নামাজ ও ইবাদতের পথে বাধা না হয় প্রণোদনা ঋণে খেলাপিমুক্ত হতে ২ শতাংশ নগদ জমার শর্ত বাতিল চান ব্যবসায়ীরা শুধু প্রযুক্তি নয়, প্রাকৃতিক আলো-বাতাসেই স্মার্ট আবাসন ভবনের অকুপেন্সি সার্টিফিকেটে আসছে নতুন ব্যবস্থা: গৃহায়ন মন্ত্রী গোবিপ্রবির গেটের ভিতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণ রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার

কোটালীপাড়ায় সাইত্রিশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ২.৩১ পিএম
  • ৪৯৭ Time View
169

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাইত্রিশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ১৫শত কৃষকের মাঝে ১ কেজি করে পাট বীজ ও ২২শত কৃষকের মাঝে কৃষককের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ এবং ২০ কেজি করে সার বিতরণ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আঃ কাদের সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ ও সার বিতরণ করেন।উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, নবনির্বাচিত পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ দাস, কিষাণী নাজমিন খানম বক্তব্য রাখেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় বলেন, খরিপ-১ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ করা হয়েছে। আশা করছি এই বীজ ও সার নিয়ে চাষ করে এই ৩৭শত কৃষক আর্থিকভাবে লাভবান হবেন। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION