বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

কোটালীপাড়ায় এক সঙ্গে ১২০০ শিশুর জন্মদিন পালন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ২.৩৩ পিএম
  • ৫১৩ Time View
85

কোটালীপাড়া প্রতিনিধিঃ

কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলায় এক সঙ্গে ১২০০ শিশুর জন্মদিন উদযাপন করা হয়েছে।বুধবার (29 মার্চ)  কোটালীপাড়া উপজেলার কমলকুড়ি বিদ্যানিকেতন হলরুমে ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির নিবন্ধিত ও  কমউনিটি ১২০০ শিশুর  জন্মদিন উদযাপন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটা অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভীয়া ডেইজীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে  প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার রকিবুল ইসলাম শুভ, কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ দাস, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির প্রোগ্রাম অফিসার আলবার্ট সরকার,পার্থ সারথী,লিটন কোড়াইয়া, শিশু হাবিবা আক্তার উর্মি, প্রদীপ রায় বক্তব্য রাখেন।অনুষ্ঠানে আগত স্কুলছাত্র প্রদীপ রায় বলেন, জন্মদিনের অনুষ্ঠান কি, এটা আমাদের আগে জানা ছিল না। এই অনুষ্ঠানে এসে আমরা জন্মদিন অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে পেরেছি।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, এসব দরিদ্র শিশুদের পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল থাকার কারণে তারা তাদের ছেলে-মেয়েদের জন্মদিন পালন করতে পারে না। তাই ওয়ার্ল্ড ভিশন যে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেছে এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।

তিনি শিশুদের উদ্দেশ্য করে বলেন, তোমরা বড় হয়ে দেশ সেবায় নিজেদেরকে নিয়জিত করবে। মানুষদের কল্যানে কাজ করতে হবে। মনে রাখতে হবে, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’।ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভীয়া ডেইজী অনুষ্ঠানে আগত শিশুদের উদ্দেশে বলেন, তোমরা বড় হয়ে তাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান দিয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করবে।অনুষ্ঠানে আগত ১২শত শিশুর প্রত্যেককে উন্নত খাবার এবং জন্মদিনের উপহার হিসেবে ১টা করে মশারী  দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION