বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধি দল। টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে মন্তব্যের জেরে দায়িত্ব হারালেন সচিব শ্রমিক আন্দোলনে অর্থের জোগানদাতা সন্দেহে সাবেক মন্ত্রী-এমপিদের হিসাব জব্দ হামের টিকা কেনা ও বিতরণে ব্যর্থতা: ইউনূস সরকারের দায়ের তদন্ত শুরু অনুমোদনহীন প্ল্যান্টে ক্রুড পরিশোধনের উদ্যোগ, বিপাকে জ্বালানি খাত? ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউর ৩-০ গোলের জয়ে ড্যাফোডিলের শিরোপা, শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

মুকসুদপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৮.২৪ পিএম
  • ৪৩৯ Time View
136

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে পারিবারিক কলহের জেরে স্বামী হাসান বেপারীর (২৩) বিরুদ্ধে স্ত্রীকে মারধোর করে হত্যার অভিযোগ উঠেছে

সোমবার(২৭ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার দিগনগর ইউনিযনের সৈর্দ্দী গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত শ্রাবনী আক্তার (১৯) ওই গ্রামের দেলোয়ার শেখের মেয়ে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ী হেনা বেগম (৪৮) ও বড় ভাশুরের স্ত্রী (জা) মিতা আক্তারকে (২০) আটক করে । এ ঘটনায় অভিযুক্ত স্বামী হাসান বেপারী পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের সৈর্দ্দী গ্রামের দেলোয়ার শেখের মেয়ে শ্রাবনী আক্তারের সাথে একই গ্রামের তারা বেপারীর ছেলে হাসান বেপারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে । গত এক বছর আগে এই প্রেমের সম্পর্ক এক পর্যায়ে উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী হাসানের বেকারত্ব ও নেশা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী শ্রাবনীর সাথে কলহ চলে আসছিল।

এরই জেরে সোমবার ভোর ৫টার দিকে স্বামী হাসান বেপারী স্ত্রী শ্রাবনীকে মারধোর করে । পরে শ্রাবনীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শ্রাবনীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে টেকেরহাট একটি বেসরকারী হাসপাতালে আনার পথে শ্রাবনী মারা যায় ।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিন্থ রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ী ও বড় ভাশুরের স্ত্রীকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জর মর্গে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION