রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

মার্চ মাসে রাজাকারদের তালিকা প্রকাশ হবে না- মুক্তিযুদ্ধ মন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ২.৫০ পিএম
  • ৪৩৫ Time View
88

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধ মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, আগে রাজাকারদের তালিকা প্রকাশের কোন এখতিয়ার ছিল না। বিগত নির্বাহী পার্লামেন্টে স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রস্তুত করার জন্য পূর্ণাঙ্গ আইন হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ওপর সেই দায়িত্ব অর্পিত হয়েছে। সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজাকারদের তালিকা প্রণয়ন কমিটির আহবায়ক করা হয়েছে। আর ওনারা কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি সেই কাজের অগ্রগতি আছে। তবে মার্চ মাসে সেই তালিকা প্রকাশিত হবে না। একটু বিলম্বে প্রকাশিত করা হবে।

শুক্রবার (১০ মার্চ) বেলা ১২ টায় গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, আমাদের পক্ষ থেকে তাগিদ আছে, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত তম সময়ে তালিকা প্রকাশ করার। কবে রাজাকারদের তালিকা প্রকাশ হবে তার সঠিক সময় জানাতে পারবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান।মোজাম্মেল হক আরও বলেন, যে তালিকা প্রকাশ করা হবে তাতে উপজেলা, জেলা থেকে বিভাগীয় শহর পর্যন্ত রাজাকারদের নাম থাকবে। আর এই সরকারের মেয়াদেই সেই তালিকা প্রকাশ হবে ইনশাল্লাহ।

এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও গাজীপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।পরে পবিত্র ফাতেহা পাঠ করে তারা বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।এসময় গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ গাজীপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION