বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

ভ্যান চুরি করলো দুই লাখ টাকার মোটর সাইকেলে এসে

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৬.৩৯ পিএম
  • ৪৪৬ Time View
91

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

দুই লাখ বিশ হাজার টাকার মোটর সাইকেল চড়ে এসে কাঁচামাল ব্যবসায়ীর ভ্যান চুরি করেছে এক যুবক। পরে এসে মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় সিসিটিভি ফুটেজ দেখে সেই যুবককে আটক করেছে স্থানীয় জনগন।

শনিবার (১১ মার্চ) রাতে এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে। পরে সেই যুবককে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়। আটক যুবক রাজু হাওলাদার (১৯) বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে।

পাটগাতী বাজার বনিক সমিতি সুত্রে জানা যায়, চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের কৃষ্ণপদ মন্ডল ব্যাটারিচালিত ভ্যানে কাঁচামাল নিয়ে এসে পাটগাতী বাজারে ব্যবসা করেন। শনিবার দুপুরে রাস্তার পাশে ভ্যানটি রেখে বেচাকেনা শুরু করেন। বেচাকেনা শেষ করে রাত ৮ টার দিকে সেখানে গিয়ে দেখেন তার ভ্যানটি নেই। পরে পাটগাতী বাজার বনিক সমিতিকে বিষয়টি জানালে তারা সিসিটিভি পর্যবেক্ষণ করে দেখেন ভ্যানটি এক যুবক চুরি করেছে।

সিসিটিভিতে দেখা যায়, শনিবার সন্ধার আগে রাজু নামের ঐ যুবক এপাচি আরটিআর ১৬০-4V মডেলের একটি মোটর সাইকেলে চড়ে বাজারে আসেন। মোটর সাইকেলটি রাস্তার পাশে থামিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। একসময় সেই ভ্যানে উপর বসে মোবাইলে কথা বলতে থাকেন ও হটাৎ ভ্যানটি চালিয়ে বাজার থেকে চলে যায়। পরে সিসিটিভি দেখে চোর সনাক্ত করা হলে অনেক সময় পরে সেই যুবক মোটর সাইকেল নিতে আসে। তখন স্থানীয় জনতা তাকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

কাঁচামাল ব্যবসায়ী কৃষ্ণ মন্ডল বলেন, প্রতি শনি ও মঙ্গলবার টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে বসা হাঁটে ভ্যানে করে কাঁচামাল নিয়ে এসে বেচাকেনা করি। বেচাকেনা শেষে গিয়ে দেখি আমার ভ্যান টি নেই। পরে সিসিটিভি দেখে চোরকে শনাক্ত করা হয়। ঘন্টাখানেক পরে চোর তার মোটরসাইকেল নিতে আসলে তাকে আটক করে মারধর করে পুলিশে দেয়া হয়। তবে এখনো ভ্যানটি ফেরত পাইনি।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) আবুল মুনসুর বলেন, এঘটনায় ভুক্তভোগী কৃষ্ণ মন্ডল থানায় কোন অভিযোগ দেয়নি। তবে চোরকে রাতে থানায় নিয়ে আসার পর রবিবার (১২ মার্চ) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION