মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদ্রাসা ছাত্রের বাড়িতে বোম ডিসপোজাল টিম সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন- এমপি এসএম জিলানী গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা মুকসুদপুরে ইজিবাইক চাপায় এক শিশু নিহত মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু তেল মজুদের অপরাধে মুকসুদপুরে ব্যবসায়ীকে অর্থদন্ড খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের

বশেমুরবিপ্রবি’তে জাতীয় গণহত্যা দিবস পালন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১০.৩৯ এএম
  • ৪৩৪ Time View
47

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাস মসজিদে দোয়া মাহফিল, মন্দিরে বিশেষ প্রার্থনা ও প্রতীকী ব্ল্যাক আউট করা হয়।

শনিবার(২৫ মার্চ) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ এর ১৫ আগস্ট তাঁর পরিবারের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিট ক্যাম্পাসে বিদ্যুৎ বন্ধ রেখে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হয়। দোয়া ও প্রার্থনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় গণহত্যা দিবস ও ২৫ মার্চের কালরাত্রি স্মরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে শিক্ষক সমিতি ২৫ মার্চের কালরাতে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবী জানিয়েছেন। বিবৃতিতে স্বাক্ষর করেন শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION