সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন

নাটোর আওয়ামী লীগ নেতাদের শপথ পড়ালেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ১.২৭ পিএম
  • ৪১৭ Time View
99

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নাটোর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।শুক্রবার (১০ মার্চ)  বেলা ১১ টায় নাটোর জেলা আওয়ামী লীগ ও আইসিটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে শপথ পড়ান তিনি।

শপথে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে একজন সাহসী সৈনিক হিসেবে আমৃত্যু কাজ করবো। মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি সেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে পালনের জন্য প্রস্তুত থাকবো। হে আল্লাহ সর্বশক্তিমান, আমাকে এই শপথ রক্ষা এবং পালনের শক্তি দিন।এর আগে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

এসময় নাটোর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও নাটোর ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি ও সাবেক ক্রিয়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর মহিলা সংরক্ষিত আসনের এমপি রতœা চৌধুরী,নাটোর সদরের পৌর মেয়র ঊমা চৌধুরী জলি, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আল মামুন, সহ নাটোর জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION