বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

গোপালগঞ্জ সড়ক জোনে প্রাতিষ্ঠানিক গনশুনানী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৫.৩৭ পিএম
  • ৪৭৬ Time View
108

কালের খবরঃ

সড়ক জোন, গোপালগঞ্জ এর আওতাধীন সকল দপ্তরের “জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ও পরিবীক্ষন কার্যক্রম অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে “প্রাতিষ্ঠানিক গনশুনানী” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে গোপালগঞ্জ সড়ক জোন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাতিষ্ঠানিক গনশুনানীতে গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্বাকধায়ক প্রকৌশলী তাপসী দাশ, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, মাদারীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান, শরিয়তপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভুইয়া রেদোয়ানুর রহমান, ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ইমরান ফারহান, গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, গোপালগঞ্জ সড়ক জোনের সহাকারি প্রকৌশলী শিশির কুমার বড়াল, গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-সহকারি প্রকৌশলী আব্দুল হালিম, মোঃ আনোয়ার, সাজ্জাদুল ইসলাম, রাছেল শিকদার বিল্লাল কাজী, মোঃ করিম আলী খান, মোঃ হাফিজ উদ্দিনসহ সড়ক জোন, গোপালগঞ্জ এর আওতাধীন সকল দপ্তরের বিভিন্ন স্তরের প্রকৌশলীগন ও কর্মচারীবৃন্দ এবং স্টেকহোল্ডারগন উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম বলেন, প্রাতিষ্ঠানিক গনশুনানী আমাদের কাজেরই একটি অংশ। গনশনানীতে আমরা বাসমালিক, চালক, জনপ্রতিনিধিসহ রাস্তায় চলাচলকারী বিভিন্ন লোকের কাছ থেকে আমাদের চলমান কাজ ও সড়ক সম্পর্কে অভিযোগ ও সম্ভাবনা শুনি। সেসব বিষয় আমরা পর্যালোচনা করে চলমান কাজে তাৎক্ষনিক ব্যবস্থা নিই এবং ভবিষ্যৎ পরিকল্পনা করে তা বাস্তবায়নের চেষ্টা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION