শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

কোটালীপাড়ায় ‘আমাদের বইবাড়ি’ গ্রন্থাগারের উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ৭.৪৬ পিএম
  • ৫২৭ Time View
140

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘আমাদের বইবাড়ি’ নামক গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে।বিশিষ্ট কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস উপজেলার রামশীল ইউনিয়নের জহরের কান্দি গ্রামের নিজ বাড়িতে এ গ্রন্থাগারটি স্থাপন করেছেন।রবিবার (২৬ মার্চ) বাংলা একাডেমির ফেলো ও বিশিষ্ট শিশুসাহিত্যিক খালেক বিন জয়েনউদদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ গ্রন্থাগারটি উদ্বোধন করেন।

জহরের কান্দি গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক শিক্ষক বঙ্কিম চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের এমআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশীষ তালুকদার, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব বনানী বিশ্বাস, রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস, লেখক ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, ডা. তাপতী মন্ডল, শিক্ষক বনোজ কান্তি মজুমদার, বিপ্লব বিশ্বাস, আবৃত্তি শিল্পী প্রবীর হালদার, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বক্তব্য রাখেন।বিশিষ্ট কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস বলেন, এই গ্রস্থাগারটি উদ্বোধনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হলো। এই গ্রস্থাগারটি হবে এ অঞ্চলের মানুষদের জন্য একটি জ্ঞানের বাতিঘর। আমাদের এই গ্রন্থাগারে সকল শ্রেণির পাঠকদের কথা চিন্তা করে বিভিন্ন ধরণের বই রাখা হয়েছে।তিনি আরো বলেন, বই মানে আনন্দ, বই মানে উচ্ছাস, বই মানেই ভালো কাজের সাথে যুক্ত হওয়া। যে বই পড়ে তার মুখ থেকে কখনো খারাপ শব্দ বের হয় না। তাই আমাদের উন্নয়নশীল দেশ গঠন থেকে শুরু করে চরিত্র গঠন পর্যন্ত সকল ক্ষেত্রই বইয়ের অবদান রয়েছে। আর এ জন্যই আমাদের বেশী করে বই পড়া উচিৎ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION