বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

পশ্চিমবঙ্গের প্রখ্যাত সঙ্গীত শিল্পী কংকন ভট্টাচার্যকে কোটালীপাড়ায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৩.১৪ পিএম
  • ৫৬১ Time View
85

কোটালীপাড়া প্রতিনিধিঃ

পশ্চিমবঙ্গের প্রখ্যাত সঙ্গীত শিল্পী কংকন ভট্টাচার্য ও তার স্ত্রী মন্দিরা ভট্টাচার্য এবং মেয়ে রঞ্জিনী ভট্টাচার্যকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।শনিবার (১৮ মার্চ) রাতে উপজেলা শিল্পকলা একাডেমি ও উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া শাখার পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গুনী তিন সঙ্গীত শিল্পীকে ফুল বিশেষ উপহার দিয়ে বরণ করে নেন।উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা, উদীচী গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক দিলীপ ভাবুক বক্তব্য রাখেন।

সঙ্গীত শিল্পী কংকন ভট্টাচার্য বলেন, এই কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে আমার পূর্ব পুরুষদের ভিটা। এখানে অনেক বিখ্যাত মানুষদের পৈতৃক ভিটা ও  জন্ম হয়েছে। বিখ্যাত গীতিকার ও চিত্র পরিচালক মোহিনী চৌধুরী এই উনশিয়া গ্রামে জন্ম গ্রহণ করেছিলেন । এখানে বিখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী, বিখ্যাত সঙ্গীত শিল্পী তারাপদ চক্রবর্তী, বিখ্যাত সঙ্গীত শিল্পী সুধীর লাল চক্রবর্তীসহ অনেক গুনী মানুষদের পৈতৃক ভিটা এখানে রয়েছে। এখানে রয়েছে কবি সুকান্ত ভট্টচার্যের পৈতৃক ভিটা। আমি আমার এই পৈতৃক ভিটায় আসতে পেরে খুবই আনন্দিত। আমাকে যারা সংবর্ধনা দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ।এর আগে শিল্পী কংকন ভট্টাচার্য, মন্দিরা ভট্টাচার্য, রঞ্জিনী ভট্টাচার্য তাদের পৈতৃক ভিটা ও উনশিয়া গ্রামে কবি  সুকান্তের পৈতৃক ভিটা ঘুরে দেখেন।সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION