মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু

টুঙ্গিপাড়ায় প্রথম দিনে এক রোগী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৬.৩৭ পিএম
  • ৫০৭ Time View
94

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসাসেবা চালু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।এ উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডাক্তার নিয়াজ আহম্মেদ। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার সাকিবুর রহমান, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস। এ অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিকেল চারটা থেকে শুরু হয় রোগী দেখা। প্রথম দিনে একটি মাত্র রোগী আসে। তিনি শরীরে ব্যাথা জনিত রোগ নিয়ে  চিকিৎসকের কাছে আসেন।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তরিকুল ইসলাম বলেন, প্রথম দিনে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাচিয়া গ্রামের রঞ্জিত মল্লিক শরীরের বিভিন্ন স্থানে ব্যাথা নিয়ে আসেন। তাকে কিছু পরীক্ষা নিরিক্ষা দেয়া হয়েছে। আগামীদিন আবার এসে দেখিয়ে যাবেন। তিনি আরো বলেন,এখনও বৈকালিক চিকিৎসার ব্যাপারে প্রচার প্রচারনাতেমন হয়নি।  তাই মানুষ কম এসেছে। আসাকরি আগামী শনিবার থেকে রোগীর চাপ বৃদ্ধি পাবে এবং রোস্টার মেনে যথারিতি রোগী দেখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION