মুকসুদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা
Reporter Name
Update Time :
রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৩৪ পিএম
৫৩৮
Time View
Exif_JPEG_420
মুকসুদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা
মুকসুদপুর প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১৯ ফেব্রুয়ারী ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে উপজেলা ব্যাপী শিশুদের মাঝে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর, থানার ওসি মো. আবু বকর মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।সভা সঞ্চলনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিপু সাহা।সভায়...
138
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১৯ ফেব্রুয়ারী ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে উপজেলা ব্যাপী শিশুদের মাঝে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর, থানার ওসি মো. আবু বকর মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।সভা সঞ্চলনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিপু সাহা।সভায় বক্তারা শিশুদের ভিটামিন এ প্লাসের গুরুত্ব বিষয় তুলে ধরেন।