বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন কোটালীপাড়ার সর্বস্তরের মানুষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.২২ পিএম
  • ৫০৫ Time View
107

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গভীর শ্রদ্ধা ও ভালবাসার মধ্যে দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, কোটালীপাড়া থানা, শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।এরপর সকাল ৭টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। প্রভাতফেরিতে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, কোটালীপাড়া থানার (ওসি তদন্ত) আশরাফ উদ্দিন, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, যজ্ঞেশ^র বৈদ্য অনুপসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION