বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় কর্মি সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.০০ পিএম
  • ৪৪৫ Time View
66

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে গোপালগঞ্জে আসছেন। এ সফরের দ্বিতীয় দিন ২৫ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী  তার নির্বাচনী এলাকা কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় ভাষন দিবেন।

প্রধানমন্ত্রীর এ সফর এবং জনসভা সফল করতে  শুক্রবার (১৭ ফেব্রুয়ারি)  বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক কর্মি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য, শেখ হেলাল উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতা কর্মি ও জনপ্রতিনিধিদের দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন। তিনি প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্র পরিনত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার জন্য আহবান জানান।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর  নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো. শহীদ উল্লা খন্দকার, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, সাধারণ সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ আয়নাল হোসেন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ জেলা, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় জেলা, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION