বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে- এমপি, এস এম জিলানী অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে- এস এম জিলানী গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শামুকের খোঁজে বিলজুড়ে মানুষ, নিঃশেষের পথে জলজ জীববৈচিত্র্য|সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী গোপালগঞ্জে ৩ লাখ ৩১ হাজার ৭৬৭ পরিবার পাবে ফ্যামিলি কার্ড উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী

ধানমন্ডি ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৩৯ পিএম
  • ৫৪৮ Time View
171

কালের খবরঃ

গোপালগঞ্জের মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে হাই ভোল্টেজ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেডকে।

শনিবার (৪ ফেব্রুয়ারী) বেলা সোয়া ৩টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হয় ঢাকা আবাহনী লিমিটেড। খেলার প্রধমার্ধে আবাহনী আক্রমাত্মক খেলা শুরু করলেও রক্ষনাত্মক খেলা শুরু করে শেখ জামাল। আক্রমণে আক্রমণে শেখ জামালের রক্ষণভাগকে অতিব্যস্ত করে রাখে আবাহনী। প্রথমার্ধের ১০ মিনিটে পিটার নোয়োরা হেডে গোল করে আবাহনীকে এগিয়ে দেন। ৩৪ মিনিটে ড্যানিয়েল কলিনড্রেস গোল করে দলকে ২ গোলের লিড এনে দেয়। তবে আর কোন গোল না হওয়ায় এগিয়ে থেকেই বিরতিতে যায় আবাহনী।

খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে শেখ জামাল। কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিল না শেখ জামাল। তবে ৭০ মিনিটে শেখ জামালের কর্নেলিউস স্টুয়ার্ট পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন। তবে গোল মিসের মহরায় আর কোন গোল করতে না পারায় ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় শেখ জামালকে।

৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী আর ৭ ম্যাচে ৩ জয়, ৩ ড্র আর ১ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেখ জামাল।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION