মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে নিরন্তর কাজ করার অঙ্গীকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ২.৪৫ পিএম
  • ৩৯৭ Time View
4

কালের খবরঃ

গোপালগঞ্জে নতুন যোগদানকৃত জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভা করেছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি খোন্দকার এহিয়া খালেদ সাদী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের স্টাফ রির্পোটার সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সংবাদের জেলা প্রতিনিধি কবি রবীন্দ্রনাথ অধিকারী,গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও এনটিভির স্টাফ রির্পোটার মাহবুব হোসেন সারমাত, সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি প্রসূন মন্ডল,দৈনিক যুগান্তরের গোপালগঞ্জ প্রতিনিধি এসএম হুমায়ূন কবীর, বৈশাখী টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি শেখ মোস্তফা জামান,এটিএন বাংলার চৌধুরী হাসান মাহামুদ,এশিয়ান এইজ পত্রিকার মিজানুর রহমান মানিক, প্রথম আলোর গোপালগঞ্জ প্রতিনিধি নতুন শেখ, বাংলাদেশ টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি সঞ্জয় বিশ্বাস প্রমূখ ।

বক্তরা গোপালগঞ্জের শিল্প-সাংস্কৃতির অঙ্গনকে সমৃদ্ধশালী ও বেগবান করতে সচ্ছতার ভিত্তিত্বে প্রত্যন্ত অঞ্চলের গুনী শিল্পীদের খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে পারদর্শী করে গড়ে তোলার আহবান জানান।

জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত তার বক্তব্যে বলেন,জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মধন্য গোপালগঞ্জ জেলাকে সংস্কৃতির উন্নয়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে সকল মানুষকে শিল্প-সংস্কৃতি ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে আমি নিরন্তর কাজ করে যাব।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION