শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ঈদ শুভেচ্ছা বিনিময়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান -এমপি সেলিমুজ্জামান সেলিমের গোপালগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত ঈদের দিন দুর্ঘটনা ৬জন নিহতের পর গোপালগঞ্জে সড়কে কড়াকড়ি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোপালগঞ্জে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তীর্থ যাত্রীসহ আহত-২৬ গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩জনসহ নিহত৫,আহত ২৫ দেশ ও জাতির কল্যাণ কামনা করে গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪

গোপালগঞ্জে শেষ হলো শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.১৫ পিএম
  • ৪৪৭ Time View
101

কালের খবরঃ

গোপালগঞ্জে সম্পন্ন হয়েছে দুই দিন ব্যাপী শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা।শুক্রবার (১০ ফেব্রুয়ারী)বিকেলে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন, মোহাইমিনুল ইসলাম। অন্যানের মধ্যে জেলঅ প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেকটর মোঃ আল ইয়াসা রহমান তাপাদার ও জেলঅ ক্রিড়া অফিসার মোঃ মনিরুজ্জামান প্রমূখ।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় মোট ৩৪ টি ইভেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিনশতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পুরস্কার বিতরনের আগে জেলা শহরের বীণাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও মালেকা একাডেমির শিক্ষার্থীরা অনুষ্ঠান স্থলে মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করে। এসব অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী , শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION