রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

গোপালগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ চালু

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.০৩ পিএম
  • ৪৫৭ Time View
60

কালের খবরঃ

গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগীয় স্বাস্থ্য সেবা কাযর্ক্রম চালু করা হয়েছে। বুধবার (০৮ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের বহির্বিভাগীয় স্বাস্থ্য সেবা কাযর্ক্রম চালু উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা নভা। সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রফেসর ডাঃ মোঃ সামিউল ইসলাম। শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ মোঃ জাকির হোসেন, ঢাকা বিভাগের পরিচালক ডাঃ মোঃ ফরিদ হোসেন মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বহির্বিভাগীয় স্বাস্থ্য সেবা কাযর্ক্রম চালু হওয়ার ফলে মাত্র ১০ টাকা মূল্যের টিকিটে উন্নত মানের স্বাস্থ্য সেবা নিতে পারবেন গোপালগঞ্জসহ এর আশপাশের জেলার সাধারন রোগীরা।উল্লেখ্য বিগত ২০১২ সালে জেলা শহরের নবীনবাগ এলাকায় ৩৬ একর জমির উপর ৭শ ৫ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে পাঁচশ শয্যার শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মান করা হয়। যার মধ্যে রয়েছে ১০ তলা বিশিষ্টি আধুনিক হাসপাতাল ভবনসহ বেশ কয়েকটি স্থাপনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION