শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে আগুনে পুড়ে কৃষক ও তাঁর গরুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.১৮ এএম
  • ৪৮৪ Time View
135

কালের খবরঃ

গোপালগঞ্জে আগুনে পুড়ে মুকুল শেখ(৩৫) নামে এক কৃষক ও তাঁর গরুর মৃত্যু হয়েছে। এসময় তাঁর টিনের তৈরী বসত ঘরটি সম্পূর্ন ভষ্মিভূত হয়। তিনি সদর উপজেলার কেকানিয়া গ্রামের আক্তার আলী শেখের ছেলে।শুক্রবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ততক্ষনে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে বাড়ির মালিক মুকুল শেখ আগুনে পুড়ে নিহত হয়। এসময় ঘরের একপাশে থাকা ১টি গরুও মারা যায়।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরো জানান, ওই ব্যক্তি প্রচুর পরিমানে ধুমপান করতেন।ফেলে দেয়া সিগারেটের অবশিষ্টাংশ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।তারা নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।নিহত ওই ব্যক্তি একাই ঘরে থাকতেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION