রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষন চেষ্টাকারী আইনজীবীর শাস্তির দাবীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.২৯ পিএম
  • ৪৩৪ Time View
44

কালের খবরঃ

গোপালগঞ্জে আইনজীবী কর্তৃক এক বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী আইজীবীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শির্ক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার (১২ ফেব্রুয়ারী) তারা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় দাড়িয়ে হাতে হাত ধরে ব্যানার-ফেষ্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন চলাকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একিউএম মাহবুব, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ, কোষাধ্যক্ষ ড. মোশারফ হোসেন, স্বাধীনতা হল প্রভোস্ট মাহাবুবুল আলম, ইতিহাস বিভাগের চেয়ারম্যান সানজিদা পারভিন, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ইশিতা রায়, অফিসার সমিতির সাধারন মিরাজ সিকদার, কর্মচারী সমিতির সাধারন সম্পাদক বিএম আশিক সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ওই আইনজীবীর বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকেলে শহরের পাঁচুড়িয়া এলাকার সামচুল হক রোডে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই দিন গভীর রাতেই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার মো. মোরাদ হোসেন বাদী হয়ে অ্যাডভোকেট আলমগীর হোসেনের (৪৫) বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে একটি একটি মামলা করেন। এঘটনার পরথেকে আইনজীবি পলাতক রয়েছে।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ওসি মাসুদ পারভেজ বলেন অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে খুঁজছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION