সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :

ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৫৬ পিএম
  • ৪৪৯ Time View
112

কাশিয়ানী প্রতিনিধিঃ

ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল্লাহ আল মামুনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকার কলাবাগান থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাশিয়ানী থানা পুলিশ। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আলম জানান, ২০১৬ সালে গোপালগঞ্জ সদর থানায় করা ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুনকে বুধবার দিবাগত রাত দেড়টার সময় ঢাকার কলাবাগান থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামুন কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মোহানাগ গ্রামের মৃত আব্দুল কাদের শেখের ছেলে। ২০২০ সালে গোপালগঞ্জ আদালত নারী শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলায় মামুনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় মামুন পলাতক ছিলেন। এতোদিন পলাতক থাকার পর বুধবার গ্রেপ্তার করে  গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION