শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

টুঙ্গিপাড়ায় ৫ ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.০৫ পিএম
  • ৫০১ Time View
129

টুঙ্গিপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে।  বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে কুশলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক নুর আলম লস্কর, বর্নি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোমান মোল্লা ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান বিশ্বাস (রিয়াদ), গোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিরো বাড়ৈ ও সাধারণ সম্পাদক সঞ্জিত মন্ডল। পাটগাতী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফজর আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান, ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মোমিন মর্তুজা, পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান ও ওসমান গনিকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ১ বছরের জন্য পাঁচ ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়া হয়েছে। উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২০২১ সালের ৭ এপ্রিল উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সেই সঙ্গে পাঁচ ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের ১৬ এপ্রিলের মধ্যে জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয়। এরপর বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) নতুন কমিটির ঘোষণা দেয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION