বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রিক্সা চুরির অভিযোগে রিক্সা চালককে হত্যার অভিযোগ গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সাংবাদিকদের ওপর হামলা; গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সংবাদ বর্জনের ঘোষণা গোপালগঞ্জে শুরু হলো তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা মাদকের ব্যাপারে কোন ছাড় নেই-এমপি ডা. কে.এম বাবর ৭১ টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত কোটালীপাড়ায় দরিদ্র কৃষকের জমির ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি জিলানী টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ১ নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর

জন্মদিনে নিজের লেখা ১০১বই পাঠাগারে উপহার দিলেন ডাঃ সিদ্ধেশ্বর মজুমদার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ১.৪৫ পিএম
  • ৪৭৭ Time View
94

কোটালীপাড়া প্রতিনিধিঃ

জন্মদিনে নিজের লেখা ১০১ কপি বই একটি পাঠাগারে উপহার দিলেন লেখক ডাক্তার সিদ্ধেশ্বর মজুমদার।বুধবার (০১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামে জ্ঞানের আলো পাঠাগারে নিজের লেখা ২২টি বইয়ের ১০১ কপি উপহার দেন ডাক্তার সিদ্ধেশ^র মজুমদার।এ সময় প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, কার্তিক চন্দ্র বিশ্বাস, সাংবাদিক লেখক রবীন্দ্রনাথ অধিকারী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, কবি মিন্টু রায়, কবি নিউটন বিশ্বাস, কবি সবিতা রায় প্রেরণা, কবি সুভাষ বালা, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ উপস্থিত ছিলেন।লেখক ডাক্তার সিদ্ধেশ^র মজুমদার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বরুয়া গ্রামের দেবন্দ্রনাথ মজুমদারের ছেলে ও মানিকগঞ্জের সাবেক সিভিল সার্জন।

শ্মশানে শাশ^ত হাসি, হঠাৎ অশরীরী তুমি, যুগল বন্ধি, ঐ সে আসে, অবিনাশী গান, ঝরাফুল তার উল্লেখ যোগ্য কাব্যগ্রস্থ। এছাড়াও বঙ্গবন্ধু সিটি ও প্রেরনাদায়িনী বঙ্গজননী ফজিলাতুন্নেছা মুজিব নামে তিনি দুটি প্রামান্য গ্রস্থ রচনা করেছেন।

বিষাক্ত চুম্বন, তুমি নেভালে আগুন নামে তার দুটো উপন্যাস রয়েছে বলে জানিয়েছেন লেখক সিদ্ধেশ্বর মজুমদার।

তিনি বলেন, এ পর্যন্ত আমি ছড়া, কবিতা, উপন্যাসহ ২২টি বই লিখেছি। এই ২২টি বই থেকে ১০১ কপি বই আমি আমার ৬৯তম জন্মদিনে জ্ঞানের আলো পাঠাগারকে উপহার দিলাম।

কবি মিন্টু রায় বলেন, একটি ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে লেখক ডাক্তার সিদ্ধেশ্বর মজুমদার তার জন্মদিন পালন করলেন। তার লেখা বইগুলো বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION