শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জের নিলারমাঠ এলাকায় চাচার হাতে ভাতিজা কলেজ ছাত্র নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৪৬ পিএম
  • ৪৮৫ Time View
120

কালের খবরঃ

বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে গোপালগঞ্জে চাচার হাতে ভাতিজা কলেজ ছাত্র ইসমাইল শেখ লিওন (১৭) নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ পৌর এলাকার গোবরা নিলারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত লিওন শেখ ওই এলাকার ইব্রাহীম শেখের ছেলে। সে সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।এ ঘটনায় চাচা নাহিদুল শেখকে (৩৫) আটক করেছে পুলিশ। সেও আহত হওয়ায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানিয়েছেন, বসত বাড়ীর সীমানার প্রাচীর নিয়ে ইব্রাহীম শেখের সাথে চাচাতো ভাই নাহিদুল শেখের বিরোধ চলে আসছিলো।

বৃহস্পতিবার দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে নাহিদুল শেখ চাচাতো ভাই ইব্রাহীম শেখকে গালিগালাজ করে। ইব্রাহীম শেখের ছেলে লিওন চাচা নাহিদুল শেখকে গালিগালাজ করতে নিষেধ করলে তার কাছে ধারালো লোহার রড লিওনের পেটে ধুকিয়ে দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় চাচা নাহিদুল শেখও আহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION